সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি গরু পুড়ে ছাই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ প্রানপতি গ্রামে অগ্নিকান্ডে একটি খামারের ১০টি বলদ গরু পুড়ে মারা গেছে। খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যার দিকে অরুণ কুমার সরকারের খামারের গরু পালন শেডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, তারা সন্ধ্যার দিকে খবর পেয়ে প্রায় ১৮ কিলোমিটার দূরবর্তী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস দল পৌঁছানোর আগেই গরুগুলো পুড়ে মারা যায়।

অরুণ কুমার সরকার বাড়ি থেকে একটু দূরে তার খামারে ১০টি বলদ গরু ঈদের হাটে বিক্রি করবেন বলে জানান। উল্লেখ্য, অগ্নিকান্ডের সময় খামার ঘরটি তালাবদ্ধ ছিল।