বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

হাতীবান্ধায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা র‌্যালী

কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধি: ‘‘ডেঙ্গু মুক্ত দেশ চাই,পরিস্কার পরিছিন্নতার বিকল্প নেই’’ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা মুলক র‌্যালী, শহর পরিস্কার ,লিফলেট বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের করে, সদর প্রদক্ষিন শেষে পুনরায় পরিষদ হলরুমে ফিরে ইউএনও সামিউল আমিন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দায়রা রাজস্ব মোঃ আহসান হাবিব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন,থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্রপ নারায়ণ।

অন্যান্যদের মধ্যে সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী বৃন্দ।

এসময় ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা মুলক লিফলেট বিতরন ও শহরের মশক নিধন ও পরিস্কার পরিছিন্নতা অভিযান পরিচালনা করেন।