রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বসতঘরের পাশে গাছে ঝুলছিল বরিশাল কলেজছাত্রের লাশ

ডেস্ক রিপোর্ট  পটুয়াখালীর বাউফল উপজেলার মেহেন্দিপুর গ্রাম থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে বাসুদেব দত্ত (২৬) নামের সরকারি বরিশাল কলেজছাত্রের লাশটি কালিশুরীবন্দর ফাঁড়ি পুলিশ উদ্ধার করে। ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র ছিলেন বাসুদেব দত্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু লাল দত্ত সকালে গোয়ালঘর থেকে গরু নামাতে গিয়ে বসতঘরের পাশের একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন। পরবর্তীতে ফাঁড়ি পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, সোমবার রাতে যে কোনো এক সময়ে বাসুদেব গলায় ফাঁস দিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বেশকিছু দিন ধরে হতাশায় ভোগাসহ মাদকাসক্ত হয়ে পড়েন বাসুদেব। তার হতাশায় থাকা নিয়ে ফেসবুক আইডিতে স্ট্যাটাসও দিয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আল মামুন।