বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:১৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

সড়ক দূর্ঘটনায় রাজারহাটের সাব-রেজিষ্টার নুসরাত জাহান সহ ৩ জন নিহত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব-রেজিষ্ট্রার নুসরাত জাহান (৩৫) তাঁর বাসার গৃহকত্রী জান্নাত খাতুন (১১) ও ড্রাইভার অজ্ঞাত (৪০) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

এ সময় সাব-রেজিষ্ট্রারের ২ শিশু সন্তান অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গাড়িতে থাকা অপর চালক অজ্ঞাত গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

আজ ৬ আগস্ট মঙ্গলবার কুড়িগ্রাম থেকে ব্যক্তিগত প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাব-রেজিষ্ট্রার নুসরাত জাহান। পথিমধ্যে সকাল ১১ ঘটিকার দিকে গোবিন্দগঞ্জ শহরের বোয়ালিয়া শঠিবাড়ী এলাকায় সেবা পরিবহন বাসের সাথে তাকে বহনকারী প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই সাব-রেজিষ্টার নুসরাত জাহান ও তার বাসার গৃহকত্রী জান্নাত খাতুন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রাইভেট কারের চালক সহ তাঁর ২ সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চালক মারা যায়।