সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

সর্বাত্মক লকডাউনে শহর ফাঁকা,ভোলায় কঠোর অবস্থানে পুলিশ

কামরুজ্জামান শাহীন,ভোলা  মহামারি কোভিড-১৯, করোনাভাইরাস সংক্রমণরোধে সর্বাত্মক লকডাউনে ভোলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার সকাল থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউন প্রতিপালনে ভোলার বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে প্রাশাসন। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বের হচ্ছেন না কেউ। ফলে শহরে এক ধরণের নিরবতা বিরাজ করছে।

কঠোর লকডাউনের প্রথম দিনে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ এবং রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না কোনো যাবাহন। লকডাউনের বিধি নিষেধ মানাতে এবার কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার( ১৪ এপ্রিল) সকাল ৬ টা থেকে ভোলা শহরের বিভিন্ন মোড় ও পয়েন্টে জেলা পুলিশের কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। কেউ রাস্তায় বের হলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পরতে হয়েছে। এমনকি বিভিন্ন যানবাহন নিয়ে বের হলে পরতে হয়েছে জরিমানার মধ্যে।

বুধবার সকাল ৯ টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে মনিটরিং করেন।

এসময় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘লকডাউন সম্পর্কে আগে থেকেই বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া আমরা একদমই কাউকে বাইরে বের হতে দিচ্ছি না। রাস্তাও আজকে ফাঁকা, রাস্তায় চলাচল করতে পুলিশের মুভমেন্ট পাশ ফলো করছি। তিনি আরো বলেন, সর্বাত্মক লকডাউনে এবার ভোলা জেলা পুলিশ থাকবে কঠোর অবস্থানে। সকল জনসাধারনকে সরকারী বিধিনিষেধ মেনে চলার আহŸান জানান পুলিশ সুপার।

ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কোভিড-১৯, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন প্রতিপালনে আমরা কাজ করছি। পুলিশের মুভমেন্ট পাশ ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছে কি না এবং লকডাউনে যেসব যানবাহন চলাচল নিষেধ সেগুলো যাতে রাস্তায় বের হতে না পারে বা বের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছারা ভোলা জেলার প্রতিটি উপজেলা ও থানা এলাকায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পুলিশের কঠোর অবস্থানের চিত্র দেখা যায়।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আরোপ করা ‘সর্বাত্মক লকডাউন’ দিয়ে বুধবার (১৪ এপ্রিল) থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের জন্য ১৪-২১ এপ্রিল পর্যন্ত চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে।