সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২২
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের নেতৃত্বে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

বুধবার(১৪ এপ্রিল) সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কুষ্টিয়া থানা মোড়, বঙ্গবন্ধু মার্কেট, মিউনিসিপ্যাল মার্কেট, একতারার মোড়, সিঙ্গার মোড়, রক্সিগলিসহ আশ পাশ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন আটক করে এবং অকারনে বাইরে বের হওয়া জনসাধারনকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যেতে বাধ্য করে পুলিশ।

এ সময় এসপি মোঃ খাইরুল আলম বলেন,দেশে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার জনসাধারনকে রক্ষায় কঠোর লকডাউন ঘোষনা করেছে।এ লকডাউন কার্যকর করতে আমরা জিরো টলারেন্স নিয়েছি। আমরা লক্ষ্য করছি যে মানুষ বিভিন্ন অযুহাতে ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করছে তাই আমাদের চেকপোস্ট গুলোতে তারা আটকা পরছে।তারা অযুহাত দেখিয়েও এক যায়গা থেকে অন্য যায়গায় যেতে পারছেনা।তবে সরকার ঘোষিত জরুরী সেবাগুলোতে আমরা বাধা দিচ্ছিনা ।সরকার আমাদের যে বিধি নিষেধ দিয়েছেন সেগুলো বাস্তবায়নে এবং লকডাউন কার্যকরে আমরা কঠোর অবস্থানে আছি।আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে পুলিশ।সুতরাং আপনারা ঘরে থাকুন, অযথা বাহিরে ঘোরাফিরা না করে করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন।অন্যকে সচেতন করে তুলুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা)মোঃ ফরহাদ হোসেন খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম,কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জসহ কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।