মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৪৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে ২৬ রোগী ভর্তি হলেও করোনা ওয়ার্ডে কেউ ভর্তি হয়নি। করোনা এবং আইসোলেশন ওয়ার্ড থেকে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ওই দুই ওয়ার্ডে ১৪৬ জন ভর্তি রয়েছেন। যার মধ্যে করোনা ওয়ার্ডে রয়েছেন ২৯ জন।

এদিকে, করোনা সংক্রমণের শুরু থেকে শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে তিন হাজার ৭৪৯ জন ভর্তি হয়েছেন। যার মধ্যে করোনা আক্রান্ত ছিলেন এক হাজার ১০৯ জন। মোট তিন হাজার ৫৭ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে অথবা রেফার্ড করা হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৯২৩ জন।

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ১৫৭ জন করোনা ওয়ার্ডে ও ৩৮৯ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। এছাড়াও মারা যাওয়া ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।