বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:২৫
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

জনগনের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে:পুলিশ সুপার ভোলা

কামরুজ্জামান শাহীন,ভোলা:ঈদ উল আযহা উপলক্ষে ভোলায় স্থানীয় সরকার প্রতিনিধি,ব্যবসায়ী প্রতিনিধি,ইজারাদার প্রতিনিধি, মোটরযান মালিক শ্রমিক প্রতিনিধি,লঞ্চ মালিক শ্রমিক প্রতিনিধি,বিভিন্ন পেশাজীবি প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা সক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৬আগস্ট) বিকেলে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মীর মোহাম্মদ শাফিন মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার এসএম মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাবের সাবেক আহবায়ক আবু তাহের, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী, হাট বাজার ইজারাদার প্রতিনিধি, মার্কেট মালিক প্রতিনিধি, লঞ্চ মালিক প্রতিনিধি, বাস-ট্রাক মালিক প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াট সাংবাদিক বৃন্দ

সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগীতার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিনিধি ও পরিবহনে মালিক গ্রুপের প্রতিনিধিদের সহযোগিতা জরুরী। কোরবানীর ঈদকে সামনে রেখে যেন কোন ধরনের অনিয়ম,চাঁদাবাজী না হয় সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে।

এছাড়াও বাংলাদেশ পুলিশ সদস্যরা ভোলার আইন শৃঙ্খলা সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি যে কোন ধরনের সমস্যায় পুলিশের সহায়তা প্রদানে পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, ঈদ উল আযহা উপলক্ষে জনগনের জানমালের নিরাপত্তায় ভোলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি বাসস্টান্ড ও নৌঘাট পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে থাকবে। প্রতিটি হাটে জাল টাকা শনাক্তের মেশিন দেয়ার চেস্টা করবো পাশাপাশি জাল টাকা ধরার জন্য সাদা পোশাকের পুলিশ তৎপর থাকবে। অতিরিক্ত যাত্রী নিয়ে ভোলার কোন ঘাট থেকে নৌযান ছাড়তে দেয়া হবে না। প্রতিটি হাটে পশু বিক্রির খাজনার গ্রহনের তালিকা আগে থেকেই ঝুলানো থাকতে হবে। কারো কাছ থেকে জোর করে বেশি খাজনা আদায় করা হলে বা কোন অনিয়ম হলে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। প্রতিটি হাটে পুলিশের কন্টোলরুম থাকবে। কোন হাট ইজারাদার রাস্তার উপর গরুর হাট বসালে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে। নিরাপত্তার তাগিদে মার্কেট মালিকদের প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা লাগানের আহবান জানান পুলিশ সুপার।