মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

পটুয়াখালীতে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় ধর্ষণ মামলার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগের মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার রহুমায়ুন হাওলাদার (২৪) উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত সন্ধ্যায় হুমায়ুন ওই শিশুকে চকলেট ও মজা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেড়িবাঁধের বাইরে গোলবাগানের মধ্যে নিয়ে যায়। গোলপাতা দিয়ে শিশুটির হাত বেঁধে ধর্ষণ করে ওই যুবক। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যান হুমায়ুন।

স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সে তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।

ওসি আরও জানান, ঘটনার পরপর রাতেই হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরীক্ষার জন্য শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।