বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৫৪
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

সুনামগঞ্জ সীমান্তে গাঁজা ও মোটর সাইকেল সহ মাদক ব্যাবসায়ী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে গাঁজা ও প্লাটিনা মোটর সাইকেল সহ এক মাদক ব্যাবসায়ী আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,বাগানবাড়ি বিওপি’র (৪৮২৩১) নং হাবিলদার মোঃ আবুল কালাম এর নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে একটি নিয়মিত টহল দল ওই মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সীমান্ত মেইন পিলার ১২২৮ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা এলাকা থেকে ৫শত গ্রাম গাঁজা,১টি প্লাটিনা মোটর সাইকেল সহ বাংলাদেশী নাগরিক মোঃ শাহিন আলম (১৮),কে আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।

আটককৃত বাংলাদেশী নাগরিক মোঃ শাহিন আলম জেলার দোয়ারা বাজার উপজেলার ইদুকোনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।’
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ তসলিম এহসান জানান,আটকৃত নাগরিককে গাঁজা ও মোটর সাইকেল সহ পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।