বৃহস্পতিবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:২৯
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

বগুড়ায় দুদল সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ডেক্সরিপোর্ট: বগুড়ার শেরপুরে দুদল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন- ধনেশ ওরফে সুকুমার সরকার (৩৮) ও আফজাল হোসেন (৫৫)।

মঙ্গলবার রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতদের মধ্যে ধনেশ ওরফে সুকুমার সরকার পেশাদার ডাকাত এবং আফজাল হোসেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন থানায় আফজালের ২০ ও ধনেশের নামে ১১ মামলার খোঁজ পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ডাকাত ধনেশ ও নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে সর্বহারা আফজাল হোসেন।

বুধবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপামের ব্রিজের ওপর দুদল সন্ত্রাসীর গোলাগুলি চলছিল।

এ সংবাদ পেয়ে তিনি, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও টহল পুলিশের দল ঘটনাস্থলে যান।

সেখানে ধনেশ ও আফজাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তাদের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে ধনেশ পেশাদার ডাকাত এবং আফজাল হোসেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য।

এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী।