বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় করেনায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু, নতুন শনাক্ত ২৩

ডেস্ক রিপোর্ট  ভোলায় করোনায় আক্রান্ত হয়ে আবু হানিফ খাঁন (৭২) নামে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ভোলা শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভোলায় ৭৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২২ জন ভোলা সদর ও ১ জন দৌলতখান উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৫২১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। এর মধ্যে সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ১ জনের মধ্যে সুস্থ ৪৬ জন। দৌলতখানে আক্রান্ত ৭৩ জনের মধ্যে সুস্থ ৫৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৬১ জনের মধ্যে সুস্থ ১১৬ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৮৪ জন, চরফ্যাশনে আক্রান্ত ৮২ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। শনাক্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

এদিকে করোনা আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত আরো ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৩৪ জন।

এছাড়াও করোনায় হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১১ হাজার ৬৬৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।