বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩০
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

বরিশালে বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ’র মশক নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন

ডেক্সরিপোর্ট: ডেঙ্গু মশা প্রতিরোধ ও জনসচেতনতা সৃস্টির লক্ষে বিসিসির ত্রিশটি ওয়ার্ড সহ জেলায় একযোগে বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউট, গালর্স গাইড, বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণীর মানুষের অংশ গ্রহনে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ই আগস্ট) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে দশটায় নগরীর ১ নম্বর ওয়ার্ড নথুল্লাবাত কেন্দ্রীয় বাস স্টেশন এলাকার পাশ্ববর্তী মাদ্রাসা ব্রীজ এলাকায় মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিসিসির এক নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল হাসান লিটু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কর্মকর্তা প্রতিনিধিগন।

পরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ নিজ হাতে মশক মেসিন দিয়ে এলাকার বিভিন্নস্থানে ঔষদ স্প্রে করার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন এ শহর আপনার আমার সকলের এই শহরের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা করার দায়ীত্ব সকলের তাই আজ থেকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা করে দেশ থেকে এডিশ ডেঙ্গু মশা ধ্বংশ করি পাশাপাশি আমরা সকলেই রোগ মুক্তসহ নিজেদের সুস্থ থাকার আহবান জানান।

একই সাথে আজ থেকে সকল এলাকার জন প্রতিনিধিরা তাদের ওয়ার্ডের প্রতিটি মহল্লাবাসীদের সচেতনতা ও দায়ীত্ব নিয়ে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান।