বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

হাতীবান্ধায় ৫ দফা দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ দফা দাবীতে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। স্থানীয় সংসদ সদস্য (লালমনিরহাট-১) মোতাহার হোসেন এমপি এসে তাদের দাবীসমূহ মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেন।

বুধবার (০৭ আগষ্ট) দুপুরে বাংলাদেশ ইউনাইটেড অফ প্রফেশনালস্ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এইচএম মমতাজুল উদয়ের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিয়াম আল নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান মোহন, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আলিফ জাহান সম্পদ প্রমুখ।

 

 

বক্তারা, হাতীবান্ধায় বাইপাস সড়ক নির্মাণ, শহরের ভেতরে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ২৫ কিঃমিঃ, বাইপাস সড়ক না হওয়া পর্যন্ত বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ, বালি ও পাথরবাহী ট্রাকে কভার বাধ্যতামূলক, লাইসেন্স বিহীন চালক ও ওভারলোড গাড়ি এবং ফিটনেস বিহীন গাড়ি নিষিদ্ধ করার দাবী জানান।

এ সময় তারা তাদের দাবীসমূহ উপস্থাপন করে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে স্থানীয় সংসদ সদস্য (লালমনিরহাট-১) মোতাহার হোসেন এমপি এসে তাদের দাবীসমূহ মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে ঈদের পর আরও কঠোর কর্মসূচী করা হবে বলে জানান তারা।

উল্লেখ্য, গত সোমবার (০৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সাব রেজিস্ট্রি অফিস এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর ২য় বর্ষের ছাত্র মানিক মিয়া নিহত হয়।