সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ঈদ উপলক্ষে বরিশালে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

ডেক্সরিপোর্ট:পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বরিশালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-৮।সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ঈদের পূর্ববর্তী, ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে জনসাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য বরিশাল লঞ্চঘাট এলাকায় র‌্যাবের অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন ও বিভিন্ন কুরবানীর গরুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি বন্ধে ও জাল টাকা সনাক্তকরনে অস্থায়ী কেন্দ্র করা হয়েছে।

এছাড়া ও পটুয়াখালী, ফরিদপুর ও মাদারীপুর জেলায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে কাঁঠালিয়া ও দৌলদিয়া ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের পূর্ববর্তী সময়ে বাসটার্মিনাল, মার্কেট এবং লঞ্চটার্মিনালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের নামাযের সময়ে গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দানে ঈদের জামাত চলাকালীন সময়ে সাদা পোশাকধারী ও টহল দল নিরাপত্তা নিশ্চিতকরনে বিশেষ দায়িত্ব পালন করবে। ঈদ-উল আযহা উপলক্ষ্যে এই বিশেষ টহল ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

ঈদশেষে কর্মস্থানে যাত্রিসাধারন যেন নির্বিঘ্নে পৌছাতে পারে সে জন্য লঞ্চঘাট, ফেরিঘাট ও বাসটার্মিনালে নিরাপত্তায় থাকবে র‌্যাব সদস্যগণ। এছাড়াও র‌্যাবের অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ্য ব্যক্তিবর্গকে মেডিক্যাল সহায়তা প্রদান করা হবে।

সন্দেহভাজন ও কোন প্রকার বিশৃঙ্খলাকারীকে দেখা মাত্রই র‌্যাবকে অবগত করার জন্য অনুরোধ জানান।