বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৩৪
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

বরিশাল বিসিকে রহস্যজনক আগুনে তুলার কারখানা ছাই

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিসিক শিল্প নগরীতে রহস্যজনক আগুনে একটি তুলার কারখানা পুড়েছে। বুধবার সকালে ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কী করে আগুনের ঘটনা ঘটল তা তদন্ত শেষে বলা যাবে বলে তিনি জানান।

কারখানার মালিক রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। মিলের পেছন থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ জানাতে না পারলেও এ ঘটনায় তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে। টিনশেড তুলার গোডাউনে আগুন লেগেছে। কারখানায় গার্মেন্টসের বাতিল কাপড় দিয়ে তুলা তৈরি হতো। ঘটনাস্থলে কোনো বিদ্যুতের তার দেখেননি। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত কিনা তা জানা যায়নি।