বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

গৌরনদীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৩

শামীম আহমেদ  দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বাঙ্গিলা গ্রামের আসাদুল বেপারী, তুহিন হাওলাদার ও নন্দনপট্টি গ্রামের টিটু সরদার।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করেন থানা পুলিশ।

এসময় মোটরসাইকেলে থানা তিন যুবক দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তিনজনকেই আটক করা হয়। পরবর্তীতে দুইজনের কাছ থেকে একটি রাম দা ও একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে পুুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানার এসআই মোঃ আব্দুল হক বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।