বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বাংলাদেশে অনুমোদন পেল চীনের ভ্যাকসিন

ডেস্ক রিপোর্ট  এবার চীনে উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিন জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

বৃহস্পতিবার মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে।

ঔষধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেন, ‘আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।’

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন দেশে প্রয়োগের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।