বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

চরাঞ্চলের অসহায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  দেশে করোনা কালীন সময়ে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়েছে কৃষক। মাঠে পাকা ধান থাকলেও অর্থের অভাবে কাটতে পারছে তারা । ঠিক তখনই কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খন্দকারের নেতৃত্বে বড়ভিটা ইউনিয়নের চর ধনিরাম এলাকার কৃষক সুমন মিয়ার ২৮ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বড়ভিটা ইউনিয়ন যুবলীগ।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে বিনা পারিশ্রমিকে ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন বড়ভিটা ইউনিয়ন যুবলীগ। ধান কেটে ঘরে তুলে দেওয়ার জন্য যুবলীগকে অসংখ্য ধন্যবাদ জানান কৃষক সুমন মিয়া ।

এ সময় কৃষক সুমন মিয়া জানান, করোনাকালীন সময়ে লকডাউনের কারণে আমাদের মত চরাঞ্চলের কৃষকরা অসহায় হয়ে পড়েছে, ধান কাটতে পারছিলাম না, বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল ভাইয়ের নেতৃত্বে আমার ২৮ শতাংশ ধান কেটে ঘরে তুলে দিলেন যুবলীগ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগকে ধন্যবাদ জানাই।

বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খন্দকার জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে আমরা অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বড়ভিটা যুবলীগের সহ-সভাপতি প্রতাপ চন্দ্র চক্রবর্তী জানান, বড়ভিটা যুবলীগ অতীতে অসহায় মানুষদের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে।