বুধবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৫
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের বৃদ্ধ মহিলাদের মাঝে শাড়ী,শুকনা খাবার, ঔষধ ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়ায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)’র উদ্যোগে মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের বৃদ্ধ মহিলাদের মাঝে শাড়ী,শুকনা খাবার, ঔষধ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় কুষ্টিয়া সদর থানাধীন পূর্বমজমপুর এলাকায় উদয় সমাজ উন্নয়ন সংস্থার “মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের বৃদ্ধ মহিলাদের মাঝে মাস্ক, শুকনো খাবার, শাড়ী-কাপড় ও ঔষধপত্রাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের সহধর্মিণী পুনাক সভানেত্রী মিসেস দিলরুবা আলম।

এ সময় পুনাক সভানেত্রী পূনর্বাসন কেন্দ্রের সকলের সাথে মতবিনিময়ে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের বৃদ্ধ মহিলাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা,সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।