নিজস্ব প্রতিবেদক মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশালে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম -এমপি।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের নগরীর বরিশালে পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে প্রতিবন্ধী শিশুদের মাঝে তিনি হুইলচেয়ার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ ফজলুল করিম,বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগ নেতা মাহেদুর রহমান মাহাদ সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।