রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজধানীর তিন হাসপাতালে র‌্যাবের অভিযান, জরিমানা

ডেস্ক রিপোর্ট  রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব–১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠার অপরাধে ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার মাতুয়াইলকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা, দি ঢাকা ইসলামিয়া হাসপাতাল ডেমরাকে দুই লাখ টাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোমকে নগদ দুই লাখ টাকা জরিমানা করে।

এনায়েত কবীর সোয়েব আরও জানান, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় এসব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।