সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বরিশালে কুরিয়ারে খেলনা সামগ্রীর মাধ্যমে ইয়াবা পাচার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর বাংলাবাজার মোড়ে এস.এ পরিবহন কুরিয়ারের এর সামনে মেট্রো ডিবি পুলিশ অভিযান পরিচালনা করেন।এ সময় কুরিয়ার মাধ্যমে বাচ্চাদের খেলনার ভিতরে স্ক্রু দিয়ে আটকানো সিট কাভারের নিচে অভিনব কায়দায় কেটে ৩হাজার ৮শত ৫০ ইয়াবা পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন,গোয়েন্দা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মোঃ সেলিম ও সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী’, পুলিশ পরিদর্শক এইচ.এম. আবদুর রহমান মুকুল পিপিএম ও তার টিম এসআই সুজিত কুমার গোমস্তা সহ সঙ্গীয় এসআই মোঃ মনজুরুল হাসান, এএসআই মোঃ ইসমাইল হোসেন, এএসআই আঃ সালাম, নারী এএসআই আসমা আক্তার, কং মোঃ জাহাঙ্গীর হোসেন, কং মোঃ জনিরুজ্জামান, মোঃ জলিল হোসেন, আবু তাহের, অসিত কুমার (নারীও পুরুষ) অফিসারবৃন্দ ।

অভিযান পরিচালনায় কাউনিয়া থানাধীন ৮নং ওয়ার্ডস্থ চরবাড়িয়া ইউপি’র মৃতঃ মোঃ তোফায়েল খান এর ছেলে মোঃ সজল খান(২৮) এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার ১নং ওয়ার্ডের মৃতঃ মোঃ আঃ হক এর ছেলে মোঃ শামীম হাওলাদার’কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কৌশলী ও ব্যপক জিজ্ঞাস্যমতে সজল জানায়, তার ভাড়াটিয়া বাসায় আরও মাদক রয়েছে।

অতঃপর সজলের নলছিটি থানাধীন দপদপিয়া ইউপির ভাড়াটিয়া বাসায় তল্লাশি করে আরো ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং সজলের সহযোগী (স্ত্রী) এ্যানি আক্তার লামিয়া কে গ্রেফতার করেন।

সর্বমোট ৪ ৮৫০(চার হাজার আটশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি প্লাটিনা মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন, ১ টি টয় সাইকেল উদ্ধার করা হয়।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।