সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪০
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

ঝালকাঠিতে দুই দোকান থেকে টিসিবির ১৮ লিটার তৈল উদ্ধার, ১লক্ষ টাকা জরিমানা

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি দোকান থেকে টিসিবি পন্য ( সোয়াবিন তৈল) ১৮ লিটার ভোজ্য তৈল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত তৈল জব্দ পূর্বক দুই দোকানিকে ৫০ হাজার করে মোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

৩০ এপ্রিল শুক্রবার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুসার নেতৃত্বে দুপুর আনুমানিক ১২টার সময় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের একটি দল। এ সময় দুটি দোকানে অভিযান চালিয়ে সরকারি টিসিবি পন্যের দুই লিটারের ৯ বোতল ভোজ্য তৈল উদ্ধার করে। ।

শহরের অভ্যন্তরে বাজারের ব্যবসায়ী কৃষ্ণকাঠি এলাকার লাল মিয়ার দোকান থেকে ২ লিটারের ৪ টি এবং আল্লারদান দোকানের মালিক মাহাবুব আলমের দোকান থেকে ২ লিটিরের ৫ টি তৈল সহ মোট ৯ বোতল তৈল উদ্ধার করে।

সরকারি টিসিবি পন্য দোকানে ভোজ্য তৈল রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় দুই ব্যবসায়ী ভ্রাম্যমান আদালতকে নগদ এক লক্ষ টাকা জরিমানা দিয়ে মুক্তি পায়।

আদালতের বিচারক সতর্ক করে বলেন সরকারি পণ্য দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা যাবে না। সরকার ভর্তুকি দিয়ে হতদরিদ্রদের মাঝে এগুলো কম মূল্যে ডিলারের মাধ্যমে বিক্রি করছে । টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে বিক্রি করা অপরাধ।