সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৮
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

শাহজালাল বিমানবন্দরে ২৮টি স্বর্ণবার উদ্ধার

ডেস্ক রিপোর্ট  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিশেষ ফ্লাইট থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (৩০ এপ্রিল) দুবাই-ঢাকা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটির আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, পাচারের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইটের উড়োজাহাজের আসনের নিচে ২৮টি স্বর্ণবার লুকিয়ে রেখে আসছিল যাত্রীবেশে চোরাকারবারিরা। বিশেষ ফ্লাইটটি যখন বৃহস্পতিবার রাত ২টায় বিমানবন্দরে অবতরণ করে তখন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে বিমানের ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। অভিযানে স্বর্ণের ২৮টি বার উদ্ধার করা হয়, যার ওজন সোয়া তিন কেজি। বারগুলোর বর্তমান বাজার মূল্য দুই কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়। যাত্রীরা নামার পর তাতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে স্বর্ণের বার পাচারে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।