সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৬
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী–সন্তান

ডেস্ক রিপোর্ট  দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) স্ত্রী–সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে দিকে একটি ভাড়া করা বিমানে তারা দেশ ছাড়েন বলে জানা গেছে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বেবিচক তাদের অনুমতি না দিলেও স্পেশাল ব্র্যাঞ্চ থেকে অনুমতি দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ভাড়া করা ওই বিমানে বসুন্ধরা গ্রুপের এমডির স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাইয়ের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও দুই পরিবারের তিনজন গৃহকর্মী দেশত্যাগ করেন।

এ তথ্য বেবিচক চেয়ারম্যান নিশ্চিত করতে না পারলেও তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

এর আগেবসুন্ধরা গ্রুপের এমডির ছোট ভাইও দেশ ছাড়েন।