সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ মে শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ৫ শ’ জন ব্যক্তিকে ত্রাণ প্রদান করেছে উপজেলা প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণের কারণে বর্তমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে এ ত্রাণ প্রদান করা হয়। উপজেলার কর্মহীন বাস ও ট্রাক শ্রমিক এবং হোটেল শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

প্রতিজনকে ১০ কেজি চাল, আড়াই কেজি আলু, আধা কেজি তেল, আধা কেজি লবণ ও ১ কেজি ডাল প্রদান করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমূখ।