শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

বরিশালে দেশীয় অস্ত্র ও গাঁজা সহ বাবা-ছেলে আটক

শামীম আহমেদ  বরিশাল নগরের মীরা বাড়ির পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজাসজ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম এর নেতৃত্বে এসআই রিয়াজুল, মেহেদী হাসান ও অলি সহ সঙ্গীয় টিম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নগরের ১৪ নম্বর ওয়ার্ডস্থ মিরাবাড়ি পোল সংলগ্ন এলাকার ভাড়া বাসা থেকে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন সূর্যপাশা ইউনিয়নের মোঃ শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমরান সরদার (২৪) কে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ৬ টি ছোরা, ১ টি দা ও ৫ টি চাপাতিসহ বেশকিছু গাঁজা, নগদ টাকা ও পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম।