বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের দুইদিন পর ড্রেজারের গর্ত থেকে শিশু’র লাশ উদ্ধার

এ আর রুহুল আমিন হাজারী,কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লার মুরাদনগরে শনিবার সকালে উপজেলা সদরের ইউসুফ নগর গ্রামের রফিকুল ইসলাম’র ড্রেজারের গর্ত থেকে জায়েদুল ইসলাম (৭) নামের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ড্রেজারের গর্তে পরে যাওয়া শিশু জায়েদুল ইসলাম নিখোঁজের দুইদিন পর সেই ডোবা থেকেই লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

স্থানীয় সৃত্রে জানা যায়-শিশু জায়েদুল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি ও জেয়াসমিন আক্তারের ছেলে। সে তার নানার বাড়ীতে থাকতো।

স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীর আলম ও তার মেয়ে জেয়াসমিন আক্তার শিশু জায়েদুলকে সাথে নিয়ে রফিকুল ইসলামরে ড্রেজারের গর্তের পূর্ব পারের জমিতে ধান কাটতে ছিলেন। এক পর্যায় জায়েদুল ওই ড্রেজারের গর্তে গোসল করতে যায়। ওই ডোবায় জায়েদুলকে গোসল করতে দেখে তার মা দ্রুত তাকে সেখান থেকে আনতে গেলে চোখের পলকে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে মা জেয়াসমিন আক্তার ও আশপাশের লোকজন পানিতে নেমে নানা উপায়ে অনেক খোঁজাখুজি করেও শিশু জায়েদুলকে পায়নি। পরে মুরাদনগর থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম সহ চাঁদপুরের একটি ডুবুরি দল এনে বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর অনেক খোঁজাখোজি করেও শিশু জায়েদুলকে পাওয়া যায়নি।

শনিবার ভোর ৫ টার দিকে নিখোঁজ শিশু জায়েদুলের মরদেহ পানিতে ভেসে উঠে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামালা করা হয়েছে।