বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৪১
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

ঝালকাঠিতে ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠির রাজাপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রিতম রায় (২৮) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে- খুলনা থেকে প্রিতম রায় কর্মস্থল বরিশালে যাওয়ার পথে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রিতমের মৃত্যু হয়।

নিহত প্রিতম রায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা সদরের মৃত গুরুপদো রায়ের ছেলে৷ তিনি বরিশালে টিউশনি করাতেন৷

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, একটি ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।