শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, দুর্ভোগে ঘরমুখো যাত্রীরা

ডেক্সরিপোর্ট:টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুর কাছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির একটি বগির দুই চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের প্রকৌশলীরা লাইনচ্যুত বগিটি তোলার চেষ্টা করছেন। ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে আটকা পড়ে রয়েছে। এ ছাড়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেসসহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে ।