সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ মর্যাদার আসনে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সুযোগ পেয়েছেন তখনই মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছেন। ১৯৯৬ সালে প্রথমবার ও ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। যে কারণে বাংলাদেশ এখন মর্যাদার আসনে অবস্থান করছে। আজকে যেভাবে একজন প্রধানমন্ত্রী দুস্থ মানবতার পাশে দাঁড়িয়েছেন তা ১৯৭৫ সালের পর বাংলাদেশে আর দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এরপর আখাউড়ার এক হাজার মানুষের প্রত্যেকের মাঝে ১০ কেজি, এক কেজি সয়াবিন তেল, এক কেজি পিঁয়াজ, আধা কেজি মসুর ডাল ও এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়। সুবিধাভোগিরা খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ প্রমুখ।

এ সময় মন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে এই রোজায় কেউ যেন কষ্ট না পান সে কারণে প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছেন। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন তিনি যেন আমাদেরকে এ মহামারী থেকে রক্ষা করেন।