বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:১৬
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ফুলবাড়ীতে পথচারীদের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দিল যুবলীগ নেতা-কর্মীরা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী, (কুড়িগ্রাম)প্রতিনিধি  চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমনের ঝুঁকি মোকাবিলায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করে। ঘোষিত লকডাউন ও বিধি-নিষেধের ফলে কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার। করোনা মোকাবিলায় সুফল মিললেও লকডাউনের বিরূপ প্রভাব পড়েছে মানুষের জীবন-জীবিকায়। কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছেন অনেকেই। পরিস্থিতি বিবেচনায় সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কণ্যার সে নির্দেশনা মেনেই করোনা পরিস্থিতির শুরু থেকেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার নেতা-কর্মীরা। করোনার প্রাদুর্ভাবে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় কৃষকের ধান কেটে দেয়া, করোনার বিস্তাররোধে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণের মত কর্মসূচি ধারাবাহিক ভাবে বাস্তবায়ন করে আসছেন ফুলবাড়ী যুবলীগ নেতা-কর্মীরা।

সেই ধারাবাহিকতায় শুক্রবার ৭ মে বিকালে উপজেলার তিন কোনা মোড়ে ও ফুলবাড়ী সদরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ঘুরে পবিত্র রমজানে রোজাদার পথচারীদের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দিল যুবলীগ নেতা-কর্মীরা।

উপজেলা যুবলীগের আয়োজনে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।