বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘ যানজট

ডেস্ক রিপোর্ট  দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে দিনে ফেরি চলাচল বন্ধ ও রাতে শুধুমাত্র পণ্যবাহী ফেরি চলাচল করায় সিরাজগঞ্জে যানবাহনে চাপ বেড়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় টোল আদায় হয়েছে কয়েকগুণ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর পাল্লার গণপরিবহন সহ বিভিন্ন যানবাহনের চাপ বাড়ায় শনিবার দুপুর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার নলকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রিয়জনের সাথে ঈদ করতে বঙ্গবন্ধু সেতু পার হয়ে দূরপাল্লার বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকে গাদাগাদি করে কয়েকগুণ বাড়তি ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন ঢাকা ফেরত যাত্রীরা।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, হঠাৎ করে যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আবার কখনও যানজট কমে যানবাহন ধীর গতিতে চলছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দূরপাল্লার কোন বাস ও মাইক্রোবাস এবং ট্রাকে করে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করলে সে সমস্ত যানবাহন বঙ্গবন্ধু সেতু পশ্চিমে আটকে দেওয়া হচ্ছে।