বুধবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ফুলবাড়ীতে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৩৪,০৭৮ পরিবার

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নের ৩৪ হাজার ৭৮ পরিবার ঈদের আগেই পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহারের নগদ অর্থ সহায়তা। পবিত্র রমজান, পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা পরিস্থিতিতে জিআর ও ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঈদ উপহারের নগদ টাকা উপজেলার ছয় ইউনিয়নের মোট ৩০ হাজার ৩শ’ ২৮ পরিবারের মাঝে ১ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হচ্ছে। তাছাড়াও জিআর এর ১৫ লক্ষ টাকা ছয় ইউনিয়নের ৩ হাজার ৭শ’ ৫০ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। ঈদের আগেই উপজেলার ৩৪ হাজার ৭৮ পরিবারে মোট ১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হচ্ছে।

উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নগদ টাকা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছয় জন ট্যাগ অফিসার মিলে আমরা সার্বক্ষনিক বিতরণ কার্যক্রম তদারকি করছি। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ কার্যক্রমে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতাও অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সহায়তার নগদ অর্থে যাতে সুবিধাভোগীরা আসন্ন ঈদের আনন্দ উদযাপন করতে পারেন সে বিষয়টি বিবেচনায় রেখে আমরা দ্রুত বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ ও স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছি।আমি আশা করি ৯ – ১০ মের মধ্যে সকল সুবিধাভোগীর মাঝেই নগদ অর্থ বিতরণ শেষ হবে।