বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় অটোরিকশাচালককে গলা কেটে হত্যাচেষ্টা

ডেস্ক রিপোর্ট  ভোলার দৌলতখান উপজেলায় অটোরিকশাচালক এক কিশোরকে গলা কেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় তার অটোরিকশাটিও ছিনতাইয়ের চেষ্টা করে তারা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য জয়নগর ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম শান্ত। সে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. রফিকের ছেলে।

স্থানীয়রা জানান, শান্ত প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়। দৌলতখান বাজারের খলিফাপট্টি মসজিদের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা তিন যাত্রী তাকে নিয়ে বাংলাবাজার এলাকায় আশে।

পরে রিকশার ওই তিন যাত্রী চালককে একটি শাখা রাস্তায় নিয়ে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

এসময় ওই কিশোরের চিৎকারে আশপাশের লোকজন আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের রিকশাটি উদ্ধার করি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা রিকশাচালক কিশোরকে হাসপাতালে নিয়ে যায়।

তার গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশংকামুক্ত।