মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

“প্রতিটি ওয়ার্ড থেকে মাদক নির্মূল করে উদাহরণ তৈরি করতে চাই “: ডিসি মনজুর রহমান

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম বার বলেছেন,কমিউনিটি পুলিশ ও সমাজের সর্বস্তরের সুনাগরিকদের সহায়তায় থানা এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে মাদক নির্মূল করে উদাহরণ তৈরি করতে চাই, আপনারা বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন। সমাজে দশ শতাংশ লোক যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে আমরা নব্বই ভাগ লোক কেন তা নির্মূল করতে পারবো না।

অপরাধী কোন দলের বা ব্যক্তির তা দেখার সুযোগ নেই, অপরাধ দানাবাঁধার আগে আপনাদের সহযোগিতায় নির্মূল করতে চাই। মাদক ব্যবসায়ী বা অপরাধের অপরাধীদের সাথে কোন পুলিশের দহরমমহরম সম্পর্ক রয়েছে এমন তথ্য পেলে গোপনে বা প্রকাশ্যে আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন, কাউকে ছাড় নয় ।

শুক্রবার (৭ মে) সকাল ১১ টায় কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আগে সমাজে মুরব্বিদের দেখলে ভয় পেতাম কারণ তারা অন্যায় দেখলে শাসন বারণ করতেন। বর্তমানে আর সেই অবস্থা তেমন নেই, কারণ সমাজের প্রতি মুরব্বিদের সামাজিক দায়বদ্ধতা অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে। তবে মনে রাখতে হবে সমাজ এখনও খারাপ লোকের দখলে যায়নি শুধুমাত্র ভালো মানুষের নীরব ভূমিকায় সমাজ নষ্ট হয়ে যাবে তা হতে পারে না। আসুন আমরা নিরাপদ সমাজ বিনির্মাণে সবাই নিজ নিজ অবস্থান থেকে জেগে উঠি তাহলে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ সোনার বাংলা উপহার দেয়া সম্ভব।

এ সময়ে তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত হয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।


কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা শারমীন সুলতানা রাখি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও কাউনিয়া থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।