সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বজ্রপাতে কালু মুন্সি (৩৮) নামে এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

রোববার (৯ মে) দুপুর ২ টার দিকে উপজেলার পেয়ারপুর ব্রিজের পূর্ব পাশে তার মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার জালিসা হলেও কাজ করার জন্য বাকেরগঞ্জের পেয়ারপুর এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ বিজলি চমকালে কয়েকজন লোক একটি দোকানে আশ্রয় নেয়। ছোট দোকানে জায়গা না পেয়ে ঐ ব্যক্তি দোকানের নিচে আশ্রয় নিয়েছিলো। এ সময় বজ্রপাতে দোকানের পাশের একটি রেন্টি গাছে পুরোপুরি ফাটল ধরে যায়। বজ্রপাতের বিকট আওয়াজ আর তাপদাহে দোকানের নিচে আশ্রয় নেয়া ওই শ্রমিকের মাথা ফেটে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।