সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৩২
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

ঝিকরগাছায় ছাত্রলীগ নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঝিকরগাছা প্রতিনিধি  সারা দেশে প্রানঘাতী করোনার কারণে নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ গুলো যখন কর্মহীন ঠিক সেই সময়ে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা শাহিন রেজা।
ঝিকরগাছা পৌরসভা এবং ঝিকরগাছা সদর ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থ অসহায় মানুষের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায় করোনা ভাইরাসের প্রভাবে অনেক মধ্যবিত্ত সাধারণ মানুষ গুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেই সকল অসহায় মানুষদের কথা চিন্তা করে ছাত্রলীগ নেতা শাহিন রেজা তার ব্যক্তিগত অর্থায়নে ৮০ টি পরিবারের মাঝে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

শাহিন রেজা বলেন, করোনা দুর্যোগকালীন সময়ের প্রথম থেকে বিভিন্ন সহায়তা নিয়ে সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে ছিলাম। অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি কতে নিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। মানবিক সহায়তায় ছাত্রলীগের পাশাপাশি সমাজের সকল বৃত্তবানেরা যেন এগিয়ে আসেন।

আর বলেন, করোনা ভাইরাসে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ শুরু থেকে বিভিন্ন কার্যক্রমে আংশ নিয়েছে। সে সাথে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতা কর্মীদের সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহব্বান জানান।