সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:০৪
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

ফুলবাড়ীতে প্রেস সেন্টারের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  করোনা পরিস্থিতিতে শতাধিক নিম্ন আয়ের কর্মহীন ও অসহায় পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের নবগঠিত প্রেস সেন্টার।

বুধবার (১২ মে) সকাল থেকে উপজেলা গেট সংলগ্ন প্রেস সেন্টারে উপহার সামগ্রী (লাচ্চা, সেমাই ও চিনি) বিতরণ করা হয়।

সাম্প্রতিককালের করোনাভাইরাস মহামারিতে মানুষের জীবনযাত্রা ব্যাহত। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষকে। সংকটাপন্ন হয়ে পড়ায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান হতে চলেছে অনেক পরিবারের। এমন সময় আব্দুস সালাম এর সার্বিক সহযোগিতায় ১’শ কর্মহীন ছিন্নমূল পরিবারে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে।

এসময় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রতিদিনের সংবাদ এর উত্তম কুমার মোহন্ত, দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টেলিভিশনের জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরকার মনোয়ার পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরা, খবরপত্রের ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি মাহবুব রহমান সুমন, দৈনিক সবুজ নিশানের ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি ও কালের কন্ঠ শুভসংঘের ফুলবাড়ী উপজেলা শাখা-কুড়িগ্রাম এর সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রলীগ নেতা মোমরেজ সরকার টুটুল প্রমূখ উপস্থিত ছিলেন।