সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৫২
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

জামালপুরে একতা ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি  জামালপুরে একতা ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা দরিদ্রদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৩ মে)পৌর শহরের সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে এই ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। ঈদ উপহার বিতরণের আগে একতা ক্লাবের সভাপতি আসিফ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল উদ্দিন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি সোহেল রহমান রিপন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ মিয়া, আমিনুল রহমান হিমেল,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসি রাফি, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, একতা ক্লাব বিভিন্ন সময় অসহায়, দুর্গত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এরই অংশ হিসেবে এবারে ইদুল ফিতর উপলক্ষে করোনা মহামারীর ফলে কর্মহীন হয়ে পরা দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল ,চিনি,সেমাই,তেল,সাবানসহ বিভিন্ন সামগ্রী শতাধিক পরিবারের মাঝে বিতরণ করেন।

এসময় অনুষ্ঠানে একতা ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।