মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া সুবিভোগিদের মাঝে শিশু খাদ্য বিতরণ করে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার ১৩ মে সকালে পবিত্র রমজান মাস ও ঈদ-উল ফিতর উপলক্ষে ইউনিয়নটির ৭০ জন সুবিধাভোগির মাঝে শিশুখাদ্য বিতরণ করেন।বিতরণকালে ইউনিয়নটির সচিব বাবুল হোসেন উপস্থিত ছিলেন।
বিতরণের আগে চেয়ারম্যান খয়বর আলী মিয়া বলেন, মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার আমার ইউনিয়নের ৫ হাজার ৫৫০ জনের মাঝে বিতরণ শেষ করেছি। আজকে আবারও ৭০ জনকে ঈদ উপহার সামগ্রী (শিশু খাদ্য) বিতরণ করলাম।সবই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আমি জননেত্রীর পক্ষ থেকে ইউনিয়নবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।