রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৮:২৯
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ে লাখ লাখ টাকার জুয়া!

ডেস্ক রিপোর্ট  নেত্রকোনার মদন উপজেলার মাখনা গ্রামের ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমানের বাড়ির সামনে রোববার ভোরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার শত শত জুয়াড়ি জড়ো হয়ে লাখ লাখ টাকার জুয়া খেলে।

নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের লোকমানের ছেলে সাদ্দামের ষাঁড়ের সঙ্গে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দুলালের ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরগঞ্জের দুলালের ষাঁড়টি বিজয়ী হয়।

হঠাৎ করে এলাকায় ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ায় উৎসুক জনতার ব্যাপক ভিড় জমে। করোনাকালে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ায় আশপাশের এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমান জানান, ষাঁড়ের লড়াই না হলে এলাকায় ঝগড়ার সৃষ্টি হতো। তাই ভোরেই নায়েকপুরের ষাঁড়ের সঙ্গে ঈশ্বরগঞ্জের ষাঁড়ের লড়াই হয়েছে। তবে লাখ লাখ টাকার জুয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান।

ওসি ফেরদৌস আলম জানান, ষাঁড়ের লড়াইয়ের বিষয়টি আমার জানা নেই। জেলা ডিবির ওসির সংবাদের ভিত্তিতে এলাকায় পুলিশ পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।