রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

কুমিল্লায় বিদেশী পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ গ্রেফতার-১

এ আর রুহুল আমিন হাজারী,কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লা মিয়া বাজার এলাকা থেকে ১৫ মে শনিবার রাতে বিদেশী পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ নাজমুল হাসান সজিব(২৮)কে গ্রেফতার করেছে র্যাব।

র্যাব সৃত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-২ এর একটি অভিযানিক দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় থেকে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল,নয় রাউন্ডগুলি ও দুটি সুইচ গিয়ার চাকুসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ নাজমুল হাসান সজিব(২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী জেলার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল মতিন’র ছেলে।

ওই সময় গ্রেফতারকৃত আসামীর সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি মটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- ওই গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিগাসাবাদে জানা যে, সে দীর্ঘ দিন যাবৎ চৌদ্দগ্রামসহ জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।