রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

কুষ্টিয়ায় পুলিশ পরিবারের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ পরিবারের মাঝে ঈদ উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৪ মে) সকাল ৮ টায় পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ-উল-ফিতর নামাজের মধ্য দিয়ে ঈদ আনন্দ শুরু হয়।পুলিশ সুপার কুষ্টিয়া, সিনিয়র অফিসার সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স স্বাস্থ্যবিধি মেনে জামাতে নামাজ আদায় করেন।

পুলিশ লাইন্স মেসে ২ টায় বড় খানা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া প্রধান অতিথি ও পুনাক কুষ্টিয়ার সভানেত্রী বিশেষ অতিথি হিসেবে বড় খানাতে অংশ গ্রহণ করেন।পরবর্তীতে কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ও তদের পরিবারবর্গ পুলিশ লাইন্সে ঘুরাঘুরি ও ফটোসেশান করে ঈদ আনন্দ উদযাপন করেন।

ঈদের দ্বিতীয় দিন শনিবার (১৫ মে) রাত ৮ টায় পুলিশ সুপার কুষ্টিয়া সিনিয়র অফিসার ও পরিবারবর্গদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন।

এ সময় নিমন্ত্রিত অতিথি সহ জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল এবং মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল ও পরিবারবর্গ।