রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৪৭
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

কোম্পানীগঞ্জে অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন

ডেস্ক রিপোর্ট  নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতার আশঙ্কায় অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে বসুরহাট বাজার ও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণার পর এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর দুপুরে বলেন, র‌্যাব-১১ এর উপসহকারী পরিচালক (ডিএডি) বোরহান উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের ১৬ জনের একটি টিম ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, রোববার পুলিশ লাইনস থেকে ৪০ জন অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিম কবিরসহ দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ১০ জন ডিবি সদস্য কোম্পানীগঞ্জ এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে বসুরহাটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাটে যানবাহন ও লোকজনের চলাচল ছিল অনেক কম। রোববার বাজারের দিন হলেও দোকানপাট তেমন খুলতে দেখা যায়নি।