শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঈদ উদযাপন উপলক্ষে কুষ্টিয়া পুলিশ লাইন্সে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কুষ্টিয়া পুলিশ লাইন্সে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মে) বিকাল ৫ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার কুষ্টিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক কুষ্টিয়া’র সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া।

ঈদ উদযাপনের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে টিয়া দল ও সবুজ দল নামে দুটি টিম গঠন করা হয়। টিয়া দলের নের্তৃত্ব দেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ও সবুজ দলের নের্তৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খাঁন।

দলনেতাদ্বয়ের নের্তৃত্বে দুটি দলের খেলোয়ারগণ খেলোয়ার সুলভ মনোভাব নিয়ে একটি চমৎকার দৃষ্টি নন্দন খেলা উপহার দেন। বেস্ট অব ফাইভ ম্যাচে টিয়া দল সবুজ দলকে ২৯ – ২৭, ২৫ – ২১ ও ২৫ -১৮ পয়েন্টে পরাজিত করে।খেলা শেষে বিশেষ অতিথি ও প্রধান অতিথি খেলোয়ার, দর্শক এবং অফিসার ফোর্সের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন খেলাটি খুবই প্রতিযোগিতাপূর্ণ ছিল যা সকলেই উপভোগ করেছেন।

এ সময় পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ সভানেত্রীর পাশে ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক মহামারী করোনার বিরুদ্ধে আমার সবাই যোদ্ধা। অদৃশ্য শত্রুর মোকাবেলায় আমাদের এগিয়ে যেতে হবে দৃঢ় প্রত্যয়ে। প্রধান অতিথি এই ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড/খেলাধূলা অব্যাহত থাকবে বলে আস্বস্ত করেন এবং আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ দেন।সর্বশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী এবং বিজিতদের হাতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে পুরস্কার তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।