রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৪:৩৪
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

ফুলবাড়ীতে বোরোধান সংগ্রহে কৃষক বাছাইয়ে লটারি অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি বোরো মৌসুমের কৃষক পর্যায়ে ধান সংগ্রহ কার্যক্রম সফল করার লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে।

এবারে উপজেলায় কৃষকের কাছ থেকে সরাসরি ১ হাজার ১৮২ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সোমবার ১৭ মে বিকাল ৩ টায় কৃষক বাছাই লটারি অনুষ্ঠিত হয়।

লটারি অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশিদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশকে আব্দুল্লাহ
উপ-খাদ্য পরিদর্শক খগেন্দ্র নাথ বর্মণ, উপজেলা এমপি প্রতিনিধি হারুন অর রশিদ হারুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু উপস্থিত ছিলেন।

ইশকে আব্দুল্লাহ জানান, বোরো মৌসুমের ধান সংগ্রহের জন্য আমরা বড়,মাঝারি ও ক্ষুদ্র এই তিন শ্রেণীতে ভাগ করে লটারির মাধ্যমে কৃষক বাছাই করছি। আজকে ১৩৩ জন বড় কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৭৯ জন এবং ২২৬৩ জন মাঝারি কৃষকের মধ্য থেকে ১৭৮ জনকে নির্বাচন করা হল। নির্বাচিত কৃষকের প্রতি কেজি ধান ২৭ টাকা দরে বড় কৃষকের ৩৮ মণ ও মাঝারি কৃষকের ২৫ মণ করে ধান নেয়া হবে। আগামী বৃহস্পতিবার ক্ষুদ্র কৃষক নির্বাচনী লটারি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।