বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

অতিরিক্ত আইজিপি হলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম

ডেস্ক রিপোর্ট  বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ দেয়া হয়।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম ও পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি এম খুরশীদ হোসেন।

এর আগে, গত ১২ মে তাদের পদোন্নতি দিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।