সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৬
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ৯ কর্মকর্তার রদবদল

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

সোমবার(২৪ মে) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা গেছে,কুষ্টিয়া জেলার কুমারখালী ফাড়ির ইনচার্জ আননুর যায়েদকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোঃ রিফাতুল ইসলামকে কুমার খালী ফাড়ির ইনচার্জ পদে বদলি করা হয়েছ।কুষ্টিয়া দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত)মোঃ শাহাদাত হোসেনকে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখায় পুলিশ পরিদর্শক নিরস্ত্র পদে এবং জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ শফিকুল ইসলামকে দৌলতপুর থানার ইন্সপেক্টর তদন্ত পদে বদলি করা হয়েছে।কুষ্টিয়ার কুমারখালী চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল ইমরানকে সদর কোর্ট ইন্সপেক্টর-১পদে এবং সদর কোর্ট ইন্সপেক্টর-১মোঃ রেজাউল করিমকে কুষ্টিয়ার মিরপুর সার্কেল অফিসে বদলী করা হয়েছে।মিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ ইদ্রিস আলীকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে বদলী করা হয়েছে।কুষ্টিয়ার খোকসা থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আকিবুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর অপারেশন পদে এবং কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ মামুনুর রশীদকে খোকসা থানার ইন্সপেক্টর তদন্ত পদে বদলী করা হয়েছে।

উল্লেখ্য জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে জানানো হয়েছে।